Tuesday, July 23, 2019


তাহাদের ইংরেজিতে অনার্স পড়ুয়া স্যার ই লাগবে।
.
.
.
.
ছাত্র পড়ে চতুর্থ শ্রেণীতে। স্যার তিনজন তিন বিষয়ে
অনার্স পড়ুয়া বাংলা,ইংরেজি(ই:শি:), ও গণিত।
বাংলার স্যার এর দায়িত্ব: বাংলা প্রথম, দ্বিতীয় ও সমাজ।
ইংরেজি স্যার....: ইংরেজি প্রথম, দ্বিতীয় ও কম্পিউটার।
গণিত স্যার......: গণিত ও বিজ্ঞান।
#এখন অভিযোগ পত্র........!
ছাত্রের মা প্রত্যেক দিন এসে বলতো,
বাংলা যিনি পড়ান তিনি নাকি মোটামুটি পড়াতে পারেন। (আমি বললাম , আলহামদুলিল্লাহ অনেক ভালো তো)
গণিত স্যার তিনমাস হলো এক অধ্যায় করাচ্ছে এখনো শেষ হয়নি। সিটি পরীক্ষায় ফেল করেছে... (আমি: ও তাহলে মনে হয় সামনের মাসে হবে ইনশাল্লাহ।)
#দেখুন তেল কিভাবে দেওয়া লাগে......
বাবা তোমার তো তুলনাই হয় না। পরীক্ষার একমাস পূর্বেই সিলেবাস শেষ করে দাও। তোমার সাবজেক্ট এ বরাবরই মার্ক ভালো পায়।(আমি:কি জানি,আমি তো কিছুই করি না।যা করে আপনার ছেলে ই.....)
তাই বাবা আমি বলছিলাম কি তুমি একটু #গণিত টা দেখবে .....?
আমি: হ্যাঁ তা অবশ্যই দেখতে পারবো😂😂।আমি তো আর অন্ধ না। কিন্তু গণিত করাতে পারবো না!!
ছাত্রের মা: মানে কি বাবা বুঝলাম না কিছু....?
আমি: ওমা!এখানে না বুঝার মতো কিছু দেখছি না তো। সহজ ভাষায় বলি, আমিতো ইংরেজির শিক্ষক। পড়াশুনাও ইংরেজিতেই করি।
আর তাছাড়া আপনি আমাকে ইংরেজি পড়ানোর জন্যই নিয়োগ দিয়েছিলেন।
আপনিই বলুন গণিত কিভাবে করাবো...?
ছাত্রের মা: চুপচাপ উঠে গেলো.........।
আমিও উঠে আসলাম সেদিনের মতো।
পরের ইচ্ছা করেই আর গেলাম না।
সেদিন, হটাৎ করেই সন্ধ্যায় কল দিলো.....
ছাত্রের মা:বাবা আজ কে আসলানা যে ....?
আমি: একটু অসুস্থ তাই।
ছাত্রের মা: ওহ এখন কেমন আছো....?
আমি: আলহামদুিল্লাহ ভালোই আছি। কিছু বলবেন কি অ্যান্টি....?
ছাত্রের মা:হ্যাঁ।বলতে চাচ্ছিলাম  কি,যে তুমি গণিত ও ইংরেজি পড়াও। সম্মানী বারিয়ে দিবো...!!!
আমি: ওকে তাহলে পড়াতে পারি। কিন্তু, শর্ত হচ্ছে আমি আমার মতো করে পড়াবো।
ছাত্রের মা: ওকে বাবা ঠিক আছে ।
আমি:তারপরের দিন থেকে পড়ানো শুরু করলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সে গণিতের "গ" ও বুঝে না ....
তাহলে এই সাত মাস গণিতের স্যার কি করলো......?
যাইহোক আমার এতো কিছু ভেবে লাভ নেই।
পাশের বিল্ডিং এর  এক ছাত্রীকে পরতাম চতুর্থ শ্রেণীর, সেদিন ওকে পড়াতে যাওয়ার পর ওর থেকে শুনে অবাক হয়ে গেলাম,
ওর আম্মুর কাছে শুনেছে নাকি, আমি পড়াই ইংরেজি গণিত দুই বছর ধরে। আমার অনেক প্রশংসা করেছেন উনি।
তারপর বুঝলাম আসল ঘটনা,,,,,,,,,,
ইংরেজির শিক্ষক দিয়ে কেনো গণিত করাতে চান।
#বিশেষদ্রষ্টব্য:আমি (অনার্সে) ইংরেজিতে পড়ুয়া কোনো  ছাত্র না। তাহাদের ইংরেজিতে পড়ুয়া স্যার লাগবে আর আমার পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্যে টিউশনি লাগবে।তাই ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিলাম।
সবশেষে গার্ডিয়ান দের উদ্দ্যেশে একটি কথা না বললেই নয়, বিষয় ভিত্তিক স্যার খুঁজে লাভ নেই কোনো। কে কোন বিষয়ে পড়ে সেইটা ম্যাটার করে না।যারা অনার্স এ পড়ে তারা ওয়ান থেকে #জেএসসি পর্যন্ত পড়ানোর যোগ্যতা রাখে।তাই আপনারা এই মন মানসিকতা পরিবর্তন করুন ।
শিক্ষকদের সম্মান করতে শিখুন দেখবেন । স্যারকে বেশি করে সময় দেওয়ার কথা বলতে হবে না।
স্যারেরাই ম্যাজিক দেখাবে.......।
আপনার সন্তান  ভালো ছাত্র হয়ে গড়ে উঠেছে।

No comments:

Post a Comment