দশ টা BMW গাড়ি আর হাজার বর্গ ফুট উঁচু
ফ্ল্যাট, সুইচ ব্যাংকে কোটি মিলিয়ন ডলার থাকলেই স্মার্ট হওয়া যায় না।আমার গাড়ি আছে, বাড়ি আছে টাকা আর মিল ফ্যাক্টরির অভাব নেই।
যখন মোবাইল কিনতে যাই সবথেকে বেশি দামি ও ভালো ব্র্যান্ডের টাই কিনি।
যখন যা ইচ্ছা তাই করতে পারি।
দিনে যখন যা কিছু ইচ্ছা (গরু, ছাগল, উট দুম্বা হাস মুরগি) করে তাই খাইতে পারি।
মন চাইলেই এক দেশে থেকে অন্য দেশে ঘুরতে পারি।
দিন শেষে নিজেকে দাবি করে বসি আমরা স্মার্ট। হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলি আমরা স্মার্ট আমাদের মতো সভ্য মানুষ আর নেই.।এককথায়,
পৃথিবীতে যা কিছু আছে আমরা সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। তাই নিজেদের কে স্মার্ট দাবি করি।
কিন্তু পারি না একটা কাজ?
পারি না শুধু মানুষকে সম্মান করতে! পারি না যে যে কাজ করে তার কাজের মুল্য দিতে। রিকশা চালক, কামার কুমার, জেলে, মুচি মেথর, সুইপার, দর্জি ও নাপিত তাদের যোগ্যতা ও মর্যাদা দিতে।
কানাকে কানা বলি, খোরাকে খোরা বলি, বয়রাকে বলি বয়রা । যার একটু কথা বলতে
আটকাইয়া যায় তাকে তোতলা বলে তিরস্কার করতে একটুও বাঁধে না আমাদের। কারন আমরা স্মার্ট।স্মার্ট রা এসব সামান্য কিছু বলতেই পারে।
না এক্ষেত্রে আমি বলবো , আমি বা আমরা স্মার্ট নই. Actually we're not perfect, we're just a rich man's. আমাকে কেউ স্মার্ট বলবে ও না.। টাকা দিয়ে একটা লক্ষ্য টাকার স্মার্ট ফোন কিনতে পারি।কিন্তু স্মার্ট হতে পারবোনা। সুন্দর একটা প্যান্টের সাথে matching করে শু পরে একটা শার্ট পরে ইন করে আইফোন হাতে নিয়ে BMW গাড়িতে চড়ে ঘুরাঘুরি করলেই স্মার্ট হওয়া যায় না। আসল smartness তো সেটাই যেটা মানুষ কে তার মর্যাদা দিতে শেখায়। সমাজের সকল পেশার মানুষকে কষ্ট দিতে গেলে বিবেক দর্শন করে।
স্মার্ট হওয়ার জন্য দামী গাড়ি আলিশান বাড়ি ব্যাংক ব্যালান্স মিলিয়ন বিলিয়ন ডলার লাগে না হাতে দামী স্মার্ট ফোন লাগে না। লাগে সুন্দর একটা মন। যেই মন ধনী গরিব ভেদাভেদ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে একাকার হয়ে যেতে বাধা দিবে না। smartness তো সেইটাই যেটা মানুষে মানুষকে একসুরে বাধবে।
স্মার্ট হওয়ার জন্য দরকার বিবেক বুদ্ধি সচেতনতা আত্ন সংযম,ব্যাচ এটুকু হলেই চলবে আর কিছুনা। তাহলেই নিজেকে কষ্ট করে স্মার্ট বানাতে হবে না। মানুষ হিসেবে মানুষই আমাদেরকে স্মার্ট বানাইয়া দিবে।
পরিশেষে ভুলত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন।
লেখক ইউসুফ আলী সময়ঃ ০৯ঃ৩৫
তারিখঃ১২-০৯-২০১৯
No comments:
Post a Comment