Wednesday, February 12, 2020

ছন্নছাড়া বাউন্ডুলে

ছন্নছাড়া বাউন্ডুলে
ইউসুফ আলী
  আমি তো মেঘ না, যে মেঘের
 মতো ভার হয়ে রয় বুক,
মেঘের কি থমথমে  ব্যথা হয়!
মেঘতো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমেছে আকুলতা৷
বিষণনতায় ভরেছে দেহমন ।
আমিতো পাথর !!
অযথা ফুটন্ত গোলাপের স্বপ্ন দেখে কি লাভ?
 পাথরে কখনো ফুল ফুটে না তা জানি !
তবুও অযথাই এলোমেলো স্বপ্ন দেখে যাই।

No comments:

Post a Comment